1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আইজিপির ভাষ্য বর্তমান পুলিশ কোন দলের চামচা নয়, বাস্তবে উল্টো! শিবগঞ্জের ওসি শাহিনুজ্জামান কি দলবাজের খপ্পরে পড়েছে ?? - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আইজিপির ভাষ্য বর্তমান পুলিশ কোন দলের চামচা নয়, বাস্তবে উল্টো! শিবগঞ্জের ওসি শাহিনুজ্জামান কি দলবাজের খপ্পরে পড়েছে ??

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার

বর্তমান পুলিশ প্রধান আইজিপি প্রায় বলে থাকেন দেশের বর্তমান পুলিশ সদস্যরা কোন দলের চামচা হিসেবে কাজ করছে না। বর্তমান পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। তারা জনগণকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। কারণ পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে সবাইকে সজাগ থাকতে হবে। কিন্তুু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বা থানায় আইজিপির উক্ত বক্তব্যে উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বগুড়ার পুলিশের মধ্যে দলবাজি ও চামচামির ঘটনা বেশি। তারা বিশেষ দলের অসাধু নেতাদের পরামর্শে কর্মে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গায়েবি মামলা দিয়ে সাংবাদিককে গ্রেফতার করতে শুরু করেছে। এমনটি চলতে থাকলে জাতির বিবেক সাংবাদিকদের সাথে পুলিশের দূরত্ব বাড়বে। বিশেষ করে বগুড়ার কাহালুর প্রথিযশা সাংবাদিক শামসুল হক কে গ্রেফতার করার ঘটনায় গোটা দেশের সাংবাদিক মহলে নিন্দার ঝড় সহ শিবগঞ্জের ওসি শাহিনুজ্জামান এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শিবগঞ্জের ওসি শাহিনুজ্জামান কাহালুর এক প্রভাবশালী নেতার কথা মতো গত ৯ই সেপ্টেম্বর সাংবাদিক শামসুল হকের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠায়। এরপর থেকে গোটা দেশের সাংবাদিক মহলের ক্ষোভের সৃষ্টি হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com