1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের অনিয়ম - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের অনিয়ম

স্টাফ রিপোর্টার:- মোঃ খলিলুর রহমান নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পাঠানপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির নানান অনিয়মের অভিযোগ উঠেছে এনসিপির নেতা পরিচয় দানকারী ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে। সোমবার(১৫-সেপ্টম্বর) উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। সরকারের নির্ধারিত মূল্য পরিশোধ করা সত্ত্বেও সঠিক পরিমাণের চাল পাচ্ছে না ভোক্তারা। প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পেয়ে সংবাদ কর্মীরা বিভিন্ন পয়েন্টে যায়। সরেজমিনে পাঠানপাড়ায় ডিলার ফরহাদ হোসেনের পয়েন্টে গেলে এক কেজি করে চাল কম দেওয়ার দৃশ্য চোখে পড়ে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, চাল নিতে আসা একাধিক ব্যক্তির নানান অভিযোগ শুনতে হয়। ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ এনে ভোক্তারা বলেন, এক থেকে দেড় কেজি চাল কম দিচ্ছে, প্রতিবাদ করলে কার্ড বাতিল হবে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ভুক্তভোগীর আরো বলেন, প্রশাসন তাদের কথায় চলাফেরা করে এজন্য তাদের বিরুদ্ধে কোন অভিযোগ কাজে লাগবে না, আমরা চাল কম দিবো, কোন করার নেই। এদিকে ডিলার ফরহাদ হোসেন এনসিপির নেতা পরিচয় দিয়ে বলেন, এল.এসডিতে চাল কম দিয়েছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেই আমরা কম দিচ্ছি। উপ-খাদ্য পরিচালক পরিচালক (মীরগঞ্জ) জলঢাকা জিতেন্দ্র নাথ রায় বলেন, ডিলারদের কথা আপনি বিশ্বাস করেন না। আমরা কোন প্রকার চাল কম দেই না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, পৌরসভার বাইরে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মীরগঞ্জের পাঠানপাড়া বাজারে ডিলার ফরহাদ হোসেন চাল ওজনে কম দিচ্ছে, খবর পেয়ে আমরা আসি এবং অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা সকলের জন্য সতর্কবার্তা। ভ্রাম্যমান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com