1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিমলায় পাম্প স্থাপন ও সড়কে পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীর অর্থদন্ড - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিমলায় পাম্প স্থাপন ও সড়কে পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীর অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:- মোঃ খলিলুর রহমান নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার

নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে দোকানে অবৈধ মিনি পেট্টল পাম্প রাখায় ১০ হাজার টাকা এবং  সড়কে দোকানের পণ্য রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ডিমলা সদরের বাবুরহাটে অবৈধ মিনি পেট্টল পাম্প স্থাপন করায় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট বাজারে সড়কে দোকানের পণ্য রাখায় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাদাকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেন অর্থদন্ডিত দুই ব্যবসায়ী। তিনি বলেন, দোকানে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী যা অবৈধ। এছাড়া সড়কে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধতা সৃষ্টি করেছিলেন অপর ব্যবসায়ী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com