1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপির এক নেতা বহিষ্কার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপির এক নেতা বহিষ্কার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার

লক্ষ্মীপুরে এ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত সারোয়ার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ এলাকায় একটি ঘরে পরকিয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিএনপি নেতা সিরাজ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারোয়ারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপজনিত অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে দলের সম্মানহানি হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। তাকে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কারের অনুলিপিটি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশারাফ উদ্দিন নিজান, জেলা বিএনপি, রামগতি থানা ও রামগতি প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে। এর আগে নড়াইলে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়ে। রোববার (১৪ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড পেজে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল জেলা বিএনপির একাধিক নেতা মোবাইল ফোনে কালবেলাকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’ এরই মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের এক চিঠি কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে পাঠানো হয়েছে। এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, ‘চিঠিটি ফেসবুকে দেখেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অচিরেই এটি খোলশা হবে। উল্লেখ্য, গত মাসের ৫ তারিখ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম থানায় কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights