বগুড়ার কাহালু সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২ !!! আহত-১

বগুড়া কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগা হাট এলাকা বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে, বগুড়া টু নওগাঁ গামী সড়কে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে সিএনজি যোগে আদমদিঘির উদ্দেশ্যে রওনা হলে কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আইনুন নাহার আশা (৩৭) নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শিশু আরাত (৬) ও সিএনজি চালক অজ্ঞাত (৫৫) কে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাতকেও মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন, আইনুন নাহার আশা (৩৭) স্বামী রতন, আয়াত (৬) পিতা রতন, সাং ইন্দইল আদমদিঘি ও আহত সিএনজি চালক (৫৫) এর ঠিকানা পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে বড় পরীক্ষা

Verified by MonsterInsights

বগুড়ার কাহালু সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২ !!! আহত-১

আপলোডের সময় : 03:35:14 pm, Tuesday, 16 September 2025