1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন: কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এই নৃশংস ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশ বলছে দোষীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com