1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বাগাডাঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অদ্য ১৬/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বাগাডাঙ্গা সাকিনস্থ আল্লাহর দান নামক দোকানের পশ্চিম পাশে জনৈক চুন্নু ফকিরের ইটের উন্মুক্ত প্রাচীরে ঘেরা কাশবনের মধ্যে পরিত্যক্ত জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র * ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights