1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আসছে সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:৪১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আসছে সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

রোববার অমাবস্যা ও সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ! পৃথিবীতে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ। এটিই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা।  জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে। এদিকে মঙ্গলবার ১৫ (সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com