1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আটরশির ওরসে হাজার মানুষের উপচে পড়া ভিড়  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আটরশির ওরসে হাজার মানুষের উপচে পড়া ভিড় 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার

ফরিদপুর প্রতিনিধিঃ ১৬ফেব্রুয়ারি ২০২৪ ফরিদপুর জেলার সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রত্যেক বছরের মতো এবারও বিশ্ব ওরস শরীফ শুরু হয়েছে। ।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পবিত্র ফাতেহা শরীফ পাঠ ও খাজা বাবার রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে উরস কার্যক্রম শুরু হয়। জুমার নামাজে লাখ লাখ মুসল্লী অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে মঞ্জিলের অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় যাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন বলেন, বিভিন্ন যানবাহনে দেশ বিদেশ হতে লাখ লাখ জাকেরান, ধর্মভীরু মুসলমান সহ বিভিন্ন ধর্মের ভক্তরা ওরশ শরীফে সমবেত হচ্ছেন। এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। এরা প্রত্যেকদিন ফরজ ও সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন।

সোমবার সকালে আটরশি পীরের ওয়ারিস খাজা মাহফুজুল হকের নির্দেশনায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ বিশাল আয়োজন। সংবাদ সম্মেলনের সময় বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com