1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে ব্লকেড কর্মসূচি, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে ব্লকেড কর্মসূচি, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে মাঝিরখোলা রেলক্রসিং এ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বক্তারা বলেন, দেশের ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে। এছাড়া, শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।  এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বের) সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-  ১. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিতকরণ। ২. সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর অনুপাত ১:৫ নির্ধারণ।  ৩. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি নিশ্চিত করা। ৪. ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে নিম্নস্তরের পদে নিয়োগ বন্ধ করা। ৫. ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটানো কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ করে শিক্ষক সংকট দূর করা। ৭. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com