1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:৪১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি হতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৮৫ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com