1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রসহ গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রসহ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোর সদরের সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থি সংগঠন ‘সর্বহারার’ আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যার পর তাকে কোতোয়ালি থানায় আনা হয়। ওসি আবুল হাসনাত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সন্ত্রাসী ইমলাক। পুলিশের কাছে খবর ছিল তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights