1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে ১০০ বোতল ইস্কাপ ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে ১০০ বোতল ইস্কাপ ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকালে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছা: আনজুয়ারা বেগম (৪০) এর নিজ বসতবাড়িতে আঙ্গিনায় মাটির গর্তের ভিতর দুইটি মাটির কলসীর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাপ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি নাগেশ্বরী থানা এলাকায় নিজ বসতবাড়িতে অভিনব কায়দায় মাটির নিচে কলসের ভেতর মাদক মজুদ করে রেখেছিল, কিন্তু নাগেশ্বরী থানা পুলিশের চৌকস অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয় উক্ত আসামী। এই সংক্রান্তে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com