সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন চার রাজনীতিবিদ। এদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে রহিঙ্গা সংকট নিরসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া হবে। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ-সংগ্রামের স্থায়ী শান্তি কল্পে বৈঠক অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও অংশ নেবেন বলে জানান। বিদেশ সফরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার বিষয়ে তেহিদ হোসেন বলেন, ‘যে গাড়িতে আক্রমণ করা হয়েছে সেখানে মাহফুজ ছিল না। পশ্চিমা দেশে স্লোগান বা মিছিলে বাধা দেয়ার কেউ নেই। তবে কোনো অরাজকতা হবে না বলেই আমরা মনে করি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপলোডের সময় : 10:40:05 pm, Wednesday, 17 September 2025