1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বনানীতে দুই সিসা বারে অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বনানীতে দুই সিসা বারে অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার
Oplus_131072

রাজধানীর বনানীতে দুটি সিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে সিসা বার থেকে থেকে ১৫ কেজি সিসা ও সিসা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে সিসা কারবারিরা ব্যবসার কৌশল বদলেছেন, কিন্তু তাদের ধরতে অভিযান চলবে।

অভিযান দলের সদস্যরা জানিয়েছেন, সিসাবারগুলো তাদের কৌশল হিসেবে এখন গোপনে ব্যবসা পরিচালনা করছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সিসাবারে প্রবেশ করে দরজা ভেঙে।

সন্ধ্যা সাড়ে ৭টায় চালানো প্রথম অভিযান চালানো হয় বনানী ১২ নাম্বার রোডের আল গেসিনো সিসা বারে। সেখান থেকে সাড়ে ১০ কেজি শিশা, ১০ প্যাকেট কয়লাসহ সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম জানান, এরপর ১৭ নম্বর রোডের হাভানা ক্যাফে থেকে সাড়ে চার কেজি সিসা জব্দ করা হয়। আটক করা হয় দুই জনকে।

তিনি আরো জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি প্রায় অর্ধশতাধিক সিসা বারে অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com