ঢাকায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে ৪১৯ পিস ইয়াবাসহ মো. মনির (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে কদমতলী থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল। গ্রেপ্তার মনির কদমতলী থানার পাটেরবাগ এলাকার আব্দুল মজিদের ছেলে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-১০ জানায়, মনির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর, ‘ক্রসফায়ার’ নিয়ে

Verified by MonsterInsights

ঢাকায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোডের সময় : 12:36:04 am, Friday, 19 September 2025