1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার ভুজনীয়া এলাকায় উঠান বৈঠকে পারভেজ মল্লিক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার ভুজনীয়া এলাকায় উঠান বৈঠকে পারভেজ মল্লিক

স্টাফ রিপোর্টার:- সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার

খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃতি সন্তান জনাব পারভেজ মল্লিক বিকেলে খুলনার তেরখাদা উপজেলার ভুজনীয়া এলাকায় ভুজনিয়া গ্রামবাসীর আয়োজনে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এলাকাবাসী এ সময়ে বিএনপি নেতা জনাব পারভেজ মল্লিক কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। উঠান বৈঠকে বিভিন্ন এলাকার নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে পারভেজ মল্লিক বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় আসলে সারাদেশে আইনশৃঙ্খলার উন্নয়ন ত্বরান্বিত হবে । সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। দেশে কোন প্রকার অভাব থাকবে না। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বলে কোন বিবাদ থাকবে না। সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলাফেরা করবেন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের, সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, জাসাস এর সদস্য সচিব মুন্না পারভেজ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল, ছাত্র নেতা মোঃ জিহাদ শেখ। এছাড়াও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সুনিত্য রায়, বিকাশ বিশ্বাস, অসীম বাওয়ালি, ইউনিয়ন পরিষদ সদস্য শংকর রায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com