1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র ছেলে জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র ছেলে জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র ছেলে জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বালিয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌকির কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌকির গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, তাকে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নামে ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com