1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত

স্টাফ রিপোর্টার:- মোঃ খলিলুর রহমান নীলফামারী
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী ০১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী ০২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী শহর আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকে। বক্তারা দাবী করে বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ট, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং সৈরাচারের দোশর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ডিসি মোড় থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights