1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে ৮৯বোতল ফেন্সিডিলসহ কারবারী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে ৮৯বোতল ফেন্সিডিলসহ কারবারী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০০ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর ডোমারে ৮৯বোতল ফেন্সিডিল ও একটি ইউনিকর্ন হোন্ডা মটরসাইকেলসহ আব্দুর রহিম(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক যুবক লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে।

শনিবার(১৭ ফেব্রুয়ারী) বিকালে আটক আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রে মাদক বিরোধী অভিযান ও রাত্রীকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে টহলরত অফিসার এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকার পাড়া গ্রামস্থ পুরাতন মসজিদের পূর্ব দিকে কাঁচা রাস্তায় সন্দেহভাজন এক মটরসাইকেল আরোহীকে আটক করে। আকটকালে ওই আরোহীর কাছে ৭৯বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তখন লিটন হোসেন(২৬) নামের আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ৭৯বোতল ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, থানা এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com