1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শারদীয় দুর্গাপূজা-২০২৫: গাইবান্ধায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শারদীয় দুর্গাপূজা-২০২৫: গাইবান্ধায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-মোঃ আল আমিন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। মহা আনন্দ-উৎসবমুখর পরিবেশে টানা পাঁচ দিন পূজার নানা আনুষ্ঠানিকতা শেষে ২ অক্টোবর শুভ বিজয়া দশমীর মাধ্যমে সম্পন্ন হবে এই ধর্মীয় আয়োজন। এবারের দুর্গাপূজাকে ঘিরে গাইবান্ধা জুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সর্বস্তরের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাব জানায়, জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ প্রতিরোধে থাকবে মোবাইল টহল, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা। পূজার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হবে। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে র্যাব কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com