1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিবাদ বিবৃতি: - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিবাদ বিবৃতি:

জি বি ছি বাবু
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ওসি সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে গেলে চরম অঘটন ঘটে। সাক্ষাৎকার গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ওসির রুম থেকেই সাংবাদিক শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “তুমি আওয়ামী লীগের সাথে চলছো” বলে অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ও বানোয়াট মামলায় হাজতে প্রেরণ করা হয়। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজের প্রতি অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com