1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সাংসদকে ফুলেল শুভেচ্ছা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সাংসদকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৯ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসেন জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। এসময় জাতীয় সাংসদ স্থানীয় সংবাদকর্মীদের একসাথে দেখে খুবই খুশি হন। এসময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমার চৌগাছা-ঝিকরগাছা আসনে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ইজিবাইক, ভ্যান-রিকশা, নসিমন, ফুটপাতের দোকান বা কোনো ব্যক্তির কাছ থেকে ভয় দেখিয়ে কেউ কোনো অর্থ নিতে পারবেনা। যদি কেউ হয়রানির শিকার হন তবে আমাকে জানাবেন। তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে এসেছি। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচারনা করলে যত দ্রুত পারেন আমাকে জানাবেন। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যারা এমন কার্যক্রম পরিচালনা করে এবং মদদ দেন তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। সকল ভালো কাজে আমি সর্বদা আপনাদের আছি এবং থাকবো।

শনিবার দুপুর ১২টার সময় হাসপাতাল রোডের দৌলতুন্নেসা ওহাব ফাউন্ডেশন চত্বরের এই আয়োজনে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন, আঃ জলিল, সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সিনিয়র সহ সভাপতি মহাসিন আলম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ দপ্তর সম্পাদক সুমন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মাহমুদুল হাসান সুমন, সাদ্দাম হোসেন, আব্দুল জব্বার, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com