1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি ও ছুরিকাঘাত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি ও ছুরিকাঘাত

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে স্থানীয় জনগণ আটকের পর গণপিটুনি এবং ছুরিকাঘাত করে পুলিশে দিয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বগুড়া পৌর এলাকার কর্ণপুর এলাকায় এঘটনা ঘটে। মিন্টু বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার নামে তিনটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। আহত মিন্টুকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, গত বছরের পাঁচ আগস্টের পর থেকে মিন্টু আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার রাতে তিনি গোপনে বাড়ি ফিরছেন এমন সংবাদ পেয়ে শনিবার দুপুরের পর থেকে গ্রামের লোকজন মিন্টুর বাড়িসহ বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করেন। বেলা ৩টার দিকে কর্ণপুর উত্তরপাড়ায় মিন্টুর বড় ভাই বুলবুলের নির্মাণাধীন বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় মিন্টুকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও স্থানীয় লোকজন মিন্টুকে গণপিটুনি ছাড়াও ছুরিকাঘাত করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com