1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা)বগুড়া জেলা শাখার উদ্যোগে করতোয়া নদীর তীরে মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা)বগুড়া জেলা শাখার উদ্যোগে করতোয়া নদীর তীরে মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার

আমাদের নদী আমাদের অস্তিত্ব- শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা)বগুড়া জেলা শাখার উদ্যোগে করতোয়া নদীর তীরে মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় বিশ্ব নদী দিবস-২৫।বাপা বগুড়া জেলা শাখার সাধারণ জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে পরিষ্কার-পরিচ্ছন্ন করতোয়া নদীর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বাপা বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, যুগ্ম সম্পাদক মুুতাসিম বিল্লাহ শ্যামল,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড.আহমেদ আবদুল্লাহ, আবু হাসনাত শহীদ,এম ফজলুল হক বাবলু,মেরী,রুম্মানা খাতুন,মাজেদুর রহমান প্রমূখ। মানববন্ধন শেষে এসপি ব্রীজ হতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত করতোয়া নদীর পার্শ্বে নবনির্মিত ওয়াক ওয়েতে ভ্রাম্যমাণ দোকানীদের ময়লা-আবর্জনা,সিগারেটের প্যাকেট, বাদামের খোসা,চিপসের খালি প্যাকেট করতোয়া নদীতে না ফেলানোর জন্য আহবান জানানো হয় এবং ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হলে ওয়াকওয়েতে দোকান বসানো বন্ধ করা হবে বলে বাপা নেতৃবৃন্দ দোকানীদের সতর্ক করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights