1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শাহজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পূণর্বহালের চেষ্টা : গ্রেফতার ১, পলাতক ১, দুই'টি মোটরসাইকেল উদ্ধার। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শাহজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পূণর্বহালের চেষ্টা : গ্রেফতার ১, পলাতক ১, দুই’টি মোটরসাইকেল উদ্ধার।

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার

বগুড়া শাহজাহানপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পূণর্বহাল ও রাস্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুুতি গ্রহণের মুহুর্তে আবু হুরাইরা আকন্দ গ্রেফতার, রিফাত পলাতক ও ২টি মোটরসাইকেল উদ্ধার। শাজাহানুর থানার জি.ডি নং-২১২২, গত শনিবার খরনা ইউনিয়নের বীরগ্রাম নামক বাসষ্টান্ড এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানিতে পারেন যে, শাজাহানপুর উপজেলা ৫ নং খরনা ইউনিয়নের শাকপালা থেকে নাটোরগামী বাঁশবাড়িয়া নামক স্থানে পাকা রাস্তার উপরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সমবেত হয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পূণর্বহাল এবং রাষ্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইয়া জনগন ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ঝটিকা মিছিল করার প্রস্তুুতি গ্রহণ করে। তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া টিম শাজাহানপুর গত শনিবার সন্ধ্যা পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা অন্ধকারের মধ্যে দিক বিদিক দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময়, এএসআই (নিঃ) মোঃ মহুবার রহমান এর সহায়তায় ১ নং আসামী মোঃ আবু হুরাইরা আকন্দ (১৯), (বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ডের সভাপতি), পিতা মোঃ আব্দুল কাদের, সাং শাকপালা উত্তরপাড়া, শাজাহানপুর। এসআই মোঃ আবু জাররা আটক করেন। তাহাকে উক্ত স্থানে সমবেত হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে সে জানায়, সেসহ তাহার সহযোগী পলাতক আসামী মোঃ রিফাত (২০), পিতা অজ্ঞাত, সাং অজ্ঞাত, থানা-সারিয়কান্দী বগুড়াসহ আরো অনেক অজ্ঞাতনামা সন্ত্রাসীরা উক্ত স্থানে নিষিদ্ধ সংগঠনের আহবানে মিছিল করার জন্য উপস্থিত হয়ে ছিল। নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাঁশবাড়িয়া নামক স্থানে পূর্বে থেকে উক্ত স্থানে সমবেত হয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পূণর্বহাল এবং রাষ্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইয়া জনগন ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি গ্রহনের মুহুর্তে পুলিশের আগমণ দেখিয়া সবাই দৌড়াইয়া পালাইয়া যায়। পালাইয়া যাওয়ার সময় পলাতক আসামীরা ঘটনাস্থলে দুইটি মোটরসাইকেল ফেলে দিয়ে যায়। পরে মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এসআই মোঃ আবু জারা বাদী হইয়া এজাহার দায়ের করে শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং- ২৮/০৯/২০২৫ খ্রিঃ ধারা-৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ রুজু করিয়া ধৃত আসামী মোঃ আবু হুরাইরা আকন্দ (১৯), (বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি), পিতা মোঃ আব্দুল কাদের, সাং শাকপালা উত্তরপাড়া, থানা-শাজাহানপুর, বগুড়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com