1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে কোথায় কখন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে কোথায় কখন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার

আর মাত্র দু’দিন পরই পর্দা উঠতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে টুর্নামেন্টটির আসর, যেখানে মোট ৮টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। রাজনৈতিক কারণে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন হবে শ্রীলঙ্কায়, বাকিগুলো অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই দেশ ছেড়ে প্রথম ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কায় অবস্থান করছে। বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে। এ জয় নিঃসন্দেহে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে রাখবে।  তাই বলা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে প্রত্যেকের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। সে হিসেবে গ্রুপ পর্বে বাংলাদেশ ৭টি ম্যাচ খেলবে।  আট দলের মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে। সেখান থেকে সবশেষ দুই ফাইনালিস্ট নির্বাচিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com