1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতেপারে। এটিও নিন্মচাপে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।

এদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এ তথ্য বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

এদিকে মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে ওই লঘুচাপের কেন্দ্রস্থল থেকে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights