1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকাসহ সারাদেশে যেমন থাকবে আবহাওয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকাসহ সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার

 

সারাদেশে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে। তবে, আট বিভাগেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া এমন থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এতে আরও বলা হয়,  মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ১ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আজ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ঢাকায় আজ সমান্য বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা আগের মতোই থাকতে পারে। এছাড়া ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights