1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে দিঘিরপাড়ে লাশ উদ্ধার, সন্দেহ ভাজন একজনকে আটক - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে দিঘিরপাড়ে লাশ উদ্ধার, সন্দেহ ভাজন একজনকে আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে হ’ত্যা করে ফেলে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে স্থানীয়রা দিঘির পাড় থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তির ম’ রাদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার নাখারগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা দিঘির পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় কাছের পুকুর থেকে একটি সাইকেল এবং বস্তাভর্তি স্ক্র্যাপও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হ’ত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এ ব্যাপারে সোমবার বিকেলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মুঠোফোনেএ প্রতিবেদককে ঘটনা সত্যতা স্বীকার করে জানান যে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মামলা প্রক্রিয়াধীন চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com