1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৮৯ বার

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে শাহীন আলম (২৫) নামের চালক নিহত হয়েছেন। আহত চারজন গরু ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাটকড়ই-দেওগ্রাম সড়কের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। আহতরা একই গ্রামের পিন্টু মিয়া, নিশিন্দারা এলাকার আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস এবং মোকাব্বর হোসেন। স্থানীয়রা জানান, চারজন গরু ব্যবসায়ীকে নিয়ে শাহীন নিজের নসিমনে (ভটভটি) মাঝগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আগাপুর এলাকায় কালভার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক।

নন্দীগ্রাম থানার ওসি মো. ফইম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com