1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের মূল হোতা মাদক সহ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের মূল হোতা মাদক সহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-০৮, তাং-০১/১০/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ- ১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) এর ১নং এজাহার নামীয় আসামী মোঃ মনোয়ার হোসেন কে গ্রেফতারের উদ্দেশ্যে কিশোরগঞ্জ থানাধীন নিতাই ডাঙ্গাপাড়া নওদার বাজারে অভিযান পরিচালনা করে জনৈক আফজালুল এর মার্কেটের মধ্যে ৩নং আসামী জোবাইদুল এর ভাড়া নেওয়া দোকানের ভিতর হইতে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ মনোয়ার হোসেন (২৬), পিতা- মৃত আলাউদ্দিন ২। মোঃ হাসিনুর ইসলাম (৩০) পিতা- মৃত মোহাম্মদ আলী, ৩। মোঃ জোবাইদুল ইসলাম (২৮), পিতা- মৃত মোজাম্মেল কাজী, সর্ব সাং- নিতাই ডাঙ্গাপাড়া, নিতাই ইউনিয়ন ৪। মোঃ শাহিন মিয়া (৩৩), পিতা- মোঃ সানোয়ার, সাং- নয়নখাল বৌদ্ধপাড়া, বাহাগিলি ইউনিয়ন, সর্ব থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারীগণকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশী করাকালে ১নং আসামী মনোয়ার হোসেন এর পরিহিত ধুসর রংয়ের হাফ প্যান্টের বাম পকেটে সাদা পলিথিনের মধ্যে থাকা ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
পূর্বক বিধি মোতাবেক ইং০১/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকার সময় পর্যাপ্ত টর্চ লাইট ও বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী
১। মোঃ মনোয়ার হোসেন (২৬), পিতা- মৃত আলাউদ্দিন ২। মোঃ হাসিনুর ইসলাম (৩০) পিতা- মৃত মোহাম্মদ আলী, ৩। মোঃ জোবাইদুল ইসলাম (২৮), পিতা- মৃত মোজাম্মেল কাজী, সর্ব সাং- নিতাই ডাঙ্গাপাড়া, নিতাই ইউনিয়ন ৪। মোঃ শাহিন মিয়া (৩৩), পিতা- মোঃ সানোয়ার, সাং- নয়নখাল বৌদ্ধপাড়া, বাহাগিলি ইউনিয়ন, সর্ব থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী।

গৃহীত ব্যবস্থা: কিশোরগঞ্জ থানার এফআইআর নং-০১, তারিখ- ০২/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৬৬/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা রুজু করা হইয়াছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com