1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীর মানারাত মাদ্রাসার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীর মানারাত মাদ্রাসার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারি
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার

 

নীলফামারীর মানারাত মাদ্রাসার উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মানারাত মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করা হয়।

বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নীলফামারী সরকারী কলেজ ইউনিটের সদস্যরা মানারাত মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের রক্তের গ্রুপ নির্ণয় কাজে সহায়তা করেন। সংগঠনের সভাপতি জগৎ শেঠ সাগর ও সাধারণ সম্পাদক মুক্তি রঞ্জন রায় জানান, পড়াশুনার পাশাপাশি আমাদের সংগঠন মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করেন ডাঃ মোঃ সোহেলুর রহমান সোহেল, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোঃ হাবিবুর রহমান হাবীব, ডাঃ মোঃ মাহবুব-উল-আলম ও ডাঃ সাদিক হাসনাইন।
মানারাত মাদ্রাসার পরিচালক মোঃ আলমঙ্গীর হোসেন জানান, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করা হয়। এতে দিনব্যাপী ৭০০জন সেবা গ্রহণ করেন। এদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সূধীজনরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights