1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশে ফেরা নিয়ে বিবিসি বাংলাকে যা বললেন জনাব তারেক রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশে ফেরা নিয়ে বিবিসি বাংলাকে যা বললেন জনাব তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার

 

শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়।

এখনও দেশে ফেরেননি কেন, এমন প্রশ্নে জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

তিনি আরও বলেন, রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি— নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতি কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে- নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।

নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখতে পাব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর বিএনপির ক্ষেত্রে হলে সেটি দল সিদ্ধান্ত নেবে।

খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে, ততবার তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। এবারও আপনাদের সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে স্বৈরাচারের সময় তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে। কিন্তুু তিনি আপস করেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেওয়া হয়। আমরা দেখেছিলাম জেলে একজন সুস্থ মানুষ গেছে। অথচ, বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনা দেশবাসী জানেন। তারপরেও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটির এতবড় অবদান রয়েছে, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে ওনার শারীরিক সক্ষমতা অ্যালাউ করলে নিশ্চয়ই তিনি কিছু না কিছু ভূমিকা রাখেবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com