মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুরের শিয়ালবাড়িতে দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন মরদেহের সন্ধান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পরে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬

আপলোডের সময় : 09:31:36 am, Wednesday, 15 October 2025