
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহাল এলাকায় ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের দুই পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলো স্থানীয়রা কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পেয়ে ৯৯৯ ফোন করেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটির দুইটি পায়ের হাড় উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি বেশ কয়েক মাস আগের।