1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মো: লিটন (৩০) নামে এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩১ লাখ টাকা।

শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার নলকা ওভার ব্রিজের উত্তর পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত লিটন রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব -১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলকা সেতুর উত্তরপাশে অভিযান চালিয়ে ৩১১ গ্রাম মাদকসহ লিটন নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, লিটন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com