1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-২ ।

”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবর রোড এলাকার ৭ নং সেক্টরে অদ্য ২৪/১০/২০২৫ তারিখ রাতে যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-২।

উদ্ধারকৃত আলামতসমূহ :
১। ০১টি বিদেশী ৭.৬৫ মি:মি: পিস্তল।
২। ০১টি ম্যাগাজিন।
৩। ০৩ রাউন্ড তাজা গুলি।
৪। ০৫ টি সামুরাই।
৫। ১০ টি লোহার দা।
৬। ০২ টি চায়নিজ কুড়াল।
৭। ০৪ টি পেট্রোল বোমা।
৮। ১০ টি পেট্রোল বোমা তৈরির জন্য ব্যবহৃত খালি কাঁচের বোতল।
৯। ১০ টি হান্টার বিয়ার ক্যান।
১০। ৩৩ টি এসএস পাইপ এর লাঠি।
১১। ১৪ টি কাঠের লাঠি।
১২। ৩০ টি পুরাতন হেলমেট।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়ছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র‌্যাব। ফলশ্রুতিতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও যৌথ বাহিনীর আভিযানিক দল ২৪/১০/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের বাবর রোড এলাকার ০৭ নং সেক্টরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব -২ ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত রাখবে।

উদ্ধারকৃত আলামত সমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com