জুয়েলের নেতৃত্বে নীলফামারীতে ৩১ দফার লিফলেট বিতরণ

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্নাণ চত্তর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্নাণ চত্তর থেকে বড়বাজার পর্যন্ত এ গণসংযোগে পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিক্সা ও বাস চালকদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।
এ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল শেখ, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পদ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজু পারভেজ, ছাত্রনেতা সৈকত, নীলফামারী সরকারি কলেজ ছাত্র ছাত্রদলের সদস্য সচিব রানা প্রমুখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে বড় পরীক্ষা

Verified by MonsterInsights

জুয়েলের নেতৃত্বে নীলফামারীতে ৩১ দফার লিফলেট বিতরণ

আপলোডের সময় : 09:18:02 pm, Sunday, 26 October 2025