1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের কৃতী শিক্ষার্থী রাহুল পদ পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের কৃতী শিক্ষার্থী রাহুল পদ পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে 

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার

 

দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন শিবগঞ্জের কৃতী সন্তান রাকিবুল ইসলাম রাহুল।

 

গত বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাহুল মনোনীত হয়েছেন। রাহুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের মো: আব্দুল হামিদ এর ছেলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পাওয়ায় রাকিবুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতীক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করেছি। বর্তমানে, শিক্ষার্থীদের সার্বিক অধিকার রক্ষায় নিরলস ভাবে যেন কাজ করতে পারি সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি’।

শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন শিবগঞ্জের এই তরুণ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights