
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোমবার বিকালে রামকৃষ্ণপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গনসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলার বিএনপি’র সহ সভাপতি মোঃ রিয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুরের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, মোঃ আমজাদ হোসেন শিক্ষক সভাপতি ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, মোঃ মাহাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন, মোঃ তরিকুল ইসলাম সাপ্পু,সাংগঠনিক সম্পাদক ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি।