1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ট্টাক চাপায় ভ্যান চালক নিহত আহত-৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ট্টাক চাপায় ভ্যান চালক নিহত আহত-৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় ময়নুল (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।এঘটনায় ওই ভ্যানে থাকা ৪ যাত্রী আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৫ টায় পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক সড়কের গারানাটা সবরিতলা নামক স্থানে।

নিহত ময়নুল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির গড়েয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, প্রতি দিনের ন্যায় ভ্যান চালক ময়নুল ৪ জন যাত্রী নিয়ে কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের উদ্দেশ্য যাচ্ছিল পথিমধ্যে পলাশবাড়ীর গাড়ানাটা এলাকার সবরিতলা নামক স্থানে পৌছিলে গাইবান্ধা থেকে ছেরে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পরে যায়।এসময় ভ্যান চালক ময়নুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।আহতদের তাৎক্ষণিক কোন পরিচয় পাওয়া যায় নি।

ট্রাফিক ইন্সপেক্টর টিআই মন্জুরুল ইসলাম মন্জু জানায় খবর পেয়ে জনতার সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।তবে ড্রাইভার পালাতক রয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com