1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

ফয়সাল ইমরান, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার

কুতুবদিয়ায় সাগরতীরে নৌকা থেকে পড়ে মো. আনিচুর রহমান (২২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আনিচুর রহমান কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মো. কবির আহমেদের পুত্র। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সাগর তীরে এ ঘটনা ঘটে। আনিচুর রহমান মাছ ধরার নৌকায় উঠে অন্য জেলেদের তুলতে তীরে ভিড়ার মুহুর্তে ঘুরে সাগরে পড়ে নিয়ন্ত্রণহীন স্রোতের টানে তলিয়ে যায় বলে জানান ওই এলাকার বাসিন্দা মো. ইমরান। তিনি জানান, কয়েকটি নৌকা নিয়ে আনিচুর রহমানকে সকালে অনেক খুঁজাখুঁজি করে ছিলো। পরে, কয়েক ঘন্টা খুঁজাখুঁজির পর আনিচুর রহমানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে না বলে জানান তিনি। এদিকে, নৌকাটির মালিক শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে, আনিচুর রহমান নিখোঁজের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য নুরুল বশর।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com