1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়লো। সোমবার (১০ নভেম্বর) মূল্যবান এ ধাতুর দাম ২ শতাংশ বেড়েছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। (১ আউন্স= প্রায় ২ দশমিক ৪৩ ভরি)

এদিকে, সোনার সঙ্গে সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও। স্পট রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৯ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে, যা ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। প্লাটিনামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৬ দশমিক ২৫ ডলারে ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪ হাজার ৩ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্স বলছে, দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। অন্যদিকে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাও দুর্বল অর্থনৈতিক সূচক- এই দুটি বিষয় সোনার দাম বাড়াতে ভূমিকা রাখছে।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বাণিজ্যের কারণে সোনা কেনার প্রবণতা বেড়েছে, যা এই ধাতুর দাম বৃদ্ধিতে সহায়তা করছে

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এ ছাড়া ব্যবসাগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের কারণে কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এদিকে, ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে চাপ ফেলেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে সোনার দাম বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com