1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

এস এম শুভ সরকার, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের চার ইউনিয়ন নিয়ে গঠিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার সোনামুখী হাট এলাকায় অনুষ্ঠিত এই গণমিছিলের নেতৃত্ব দেন সেলিম রেজা ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম।

মিছিলটিতে প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মি অংশ নেন।মিছিল শেষে সোনামুখী খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, কাজিপুরের মানুষ বিগত ৫৪ বছরের ইহিতাস বদলাতে উন্মুখ হয়ে আছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই প্রথমবারের মতো কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে ইনশা আল্লাহ। তিনি বলেন, কাজিপুরবাসী একটি পরিবর্তনের পথে ভোট দেবার জন্যে অপেক্ষায় রয়েছে।দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, কাজিপুরের মাটি ও মানুষের চাওয়া সেলিম রেজাকে প্রার্থী হিসেবে পাওয়া। এজন্যে বিগত ৩ নভেম্বর থেকে একের পর এক আমাকে ছাড়াই প্রতিদিন হাজার হাজার নেতাকর্মি মিটিং মিছিল উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়ে সেলিম রেজার জন্যে দোয়া চাইছে। জনগণের এই চাওয়াকে দল শ্রদ্ধা জানাবে আশা করে তিনি বলেন, কোন কারণে প্রার্থী পরিবর্তন হলে হয়তো কাজিপুরে পরিবর্তনের হাওয়া থমকে যেতে পারে।
সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু। এসময় সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com