1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার

 

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল নেতা সাব্বির হাসানের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত সাব্বির হাসান মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি, সাব্বিরসহ আরও তিন-চারজন ওই বাসায় থাকতেন। সকালে সবাই নিজ নিজ কাজে বেরিয়ে যান। পরে সাব্বির একজনকে নাস্তা আনতে বলেন।

তিনি আরও বলেন, নাস্তা নিয়ে ফিরে এসে রুমের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights