1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার

 

 

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলারও আসামি ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র আইন ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights