1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার

বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের চারমাথা মোড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল মোটরসাইকেল যোগে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় ও র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে এক ব্লক পরে জনৈক জোরহানের নির্মানাধীন পাকা বাড়ীর দ্বিতীয় তলার উত্তর পশ্চিম পিলারের পাশে অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং বেলভুজা ইউপি ৬নং বুড়িগঞ্জ, থানা-শিবগঞ্জ, বগুড়া। বর্তমান ঠিকানা জয়পুরপাড়া (পশ্চিমপাড়া), জনৈক নুরুল ইসলাম ওরফে কাজল (পল্লী চিকিৎসক) এর বাড়ীর ভাড়াটিয়া ১৭ নং ওয়ার্ড। মোঃ আবু নাসের শেখ হৃদয় (২৮), পিতা আব্দুল গফুর শেখ, সাং হাকির মোড় ১নং ওয়ার্ড। মোঃ হাসিব শেখ (২৪), পিতা মোঃ খোকা শেখ, সাং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া, বগুড়াগণকে ২৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

ফেনসিডিল ব্যবসার কাজে ব্যবহৃত ১টি পুরাতন রেজিঃ বিহীন Discover ১২৫ মোটরসাইকেল, ২টি স্মার্ট মোবাইল , ২টি বাটন মোবাইল, ৬টি সিম ও ৩,৭৪০/-টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com