1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ভোটকেন্দ্র কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ভোটকেন্দ্র কমিটি গঠন

আরমান হোসেন ডলার, বিশেষ প্রতিনিধি (বগুড়া)
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ভোটকেন্দ্র কমিটি গঠন ও নির্বাচনী প্রচারণা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) রাত ৯টাই এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
আয়োজন সফল করতে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com