1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা স্টেডিয়ামের উন্নয়ন সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক আসিফ আকবর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা স্টেডিয়ামের উন্নয়ন সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক আসিফ আকবর

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি মাঠের সার্বিক অবস্থা, অবকাঠামো ও বিদ্যমান সুবিধাসমূহ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন—
বিসিবি পরিচালক হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন,
বিসিবি কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মতবিনিময় সভায় আসিফ আকবর বলেন, “ঢাকার মতো সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে মাঠমুখী করতে হবে।”
তিনি আরও বলেন, গাইবান্ধা স্টেডিয়াম ইতোমধ্যে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তবে ক্রিকেটের উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধা জরুরি। এর মধ্যে রয়েছে—ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর সুবিধা, প্রশিক্ষণ ও একাডেমিক উন্নয়ন এবং মাঠ সংস্কার।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights